চলতি মাসের সর্বোচ্চ দামে পৌঁছেছে বিটকয়েন
বিশ্বের বিভিন্ন দেশে সুদহার কমানোর পর চলতি মাসে বিটকয়েনের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের পর এ ক্রিপ্টোকারেন্সির দাম ২১ শতাংশ বেড়েছে। খবর ইউরো নিউজ।
খবরে বলা হয়, প্রতিটি বিটকয়েনের মূল্য ৬৪ হাজার ডলার ছাড়িয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, আগামী দিনগুলোতেও বিটকয়েনের মূল্য ঊর্ধ্বমুখী থাকবে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি শিথিলের সঙ্গে বিটকয়েনের দাম বাড়ার প্রবণতা রয়েছে।
ডিবিটেক/বিএমটি







